রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সামনে বর্ষা মৌসুম আসছে এবং বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় আগাম কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় পরিকল্পিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তাকে অবহিত করা হয়েছে।এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। এটি ছিল সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম বৈঠক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102