রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে এস.এস.সি-২০২৬ পরীক্ষার্থীদের ‘বিদায় সংবর্ধনা’, ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ এবং ‘বার্ষিক মিলাদ’ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাইবান্ধা ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল, গাইবান্ধা। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা ও সহ-সভাপতি, পুলিশ লাইন্স স্কুল, গাইবান্ধা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সামছুল আলম দুলাল, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, গাইবান্ধা।শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের যেমন আগামী দিনের পথচলার দিক-নির্দেশনা দেওয়া হয়, তেমনি নবাগত শিক্ষার্থীদেরকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরন করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষে একটি বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সবার কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102