রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা

মঙ্গলকান্দি ইউনিয়নের সীমানা ও পালগিরি দারোগার হাট বাজার সংলগ্ন একটি স-মিলকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মিলটির ভেতরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও কেনাবেচার একটি স্থায়ী কেন্দ্র গড়ে উঠেছে।শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে স্থানীয়রা অভিযান চালিয়ে কয়েকজন মাদকসেবীকে হাতেনাতে আটক করেন। এ সময় কথিত ইয়াবা সরবরাহকারী সাকিব, রমজান আলীর ছেলে জিসান এবং তরকারি ব্যবসায়ী রফিকের ছেলে আসিফসহ আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, জিসান, সাকিব ও আসিফ পূর্বে একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল এবং এলাকাটিকে মাদকের অভয়ারণ্যে পরিণত করার পেছনে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মতে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মিল মালিক আলাউদ্দিনসহ এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102