
রবিবার সন্ধ্যা ৬:৪০ মিনিটে গাজীপুর জেলা এনএসআই কার্যালয়ের তথ্য ভিত্তিতে গাজীপুর কাশিমপুর থানার ৬ নং ওয়ার্ডের পুকুরপাড় সংলগ্ন মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং প্রোপাইটর মোঃ আলামিনের দোকানে খোলা জ্বালানি তেল ডিজেল লাইসেন্সবিহীন অবৈধভাবে ১৬০ টাকা লিটার বিক্রয় করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আদনান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা ও উক্ত দোকানে মজুদকৃত ৯৫০-১০০০ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয় । এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আদনান জানান অবৈধ জ্বালানী তেল মুজুদকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।