মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

পটুয়াখালী প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬k Time View  
  •                                      
                                   
                               
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

বৃক্ষরোপন, বর্ণাঢ্য র‍্যালী, রক্তদান, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্র আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপন শেষে বেলুন ফ্যাস্টুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন লিগ্যাল এইড পটুয়াখালী জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ।লিগ্যাল এইড কমিটি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্র আদালত প্রাঙ্গনে এসে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স কক্ষে দিবসের প্রতিপাদ্য

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এর সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খান ও সোহেল রানাদ্বয়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ রাসেল মজুমদার।সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, স্পেশাল জজ আদালতের বিচারক গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশিদ,

সিভিল সার্জন ডাঃ মো. খালেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক শরীফ মোহাম্মদ সালাউদ্দিন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, ব্র্যাক আইনী সহায়তা কর্মসূচীর কর্মী মো.নেফাজ উদ্দিন, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মো. ইউনুছ আলী মোল্লা, নারী ক্যাটাগরীর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী রুবাইয়া আক্তার রিয়াহ, উপকারভোগী জাকির হোসেন, উপকারভোগী তাছলিমা বেগম।

অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশান ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জিপি,পিপিসহ লিগ্যাল এইড এর কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102