বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৪২k Time View  
  •                                      
                                   
                               

 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় ১৩ জুন ছাত্র অধিকার পরিষদের আয়োজনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ভিপি নুরুল হক নুরের উপর হামলা ও তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর-এর উদ্যোগে আশুলিয়া থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, ঢাকা জেলা উত্তর-এর সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, দপ্তর সম্পাদক আল মামুন নোমান, আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি চৌধুরী ফেরদৌস আনোয়ার ইকরাম সহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

নেতারা বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন জনপ্রিয় ছাত্রনেতার উপর এমন বর্বর হামলা আসলেই মেনে নেওয়া যায় না।

বক্তারা অবিলম্বে হামলার বিচার দাবি করেন এবং একইসাথে দেশব্যাপী সকল ছাত্রকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, নুরুল হক নুরের উপর হামলার ঘটনা নিয়ে ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102