সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা জেলার সাভারে বিএনপির আনন্দ র‍্যালী 

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬k Time View  
  •                                      
                                   
                               
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার সাভারে আনন্দ র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পণা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবুর নেতৃত্বে  র‍্যালীটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের উলাইল প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় বিএনপি নেতা সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি গণমানুষের দল, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা জনগণের দুর্ভোগ লাঘোবে কাজে আসবে।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন তানভীর, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ,
ইয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই ও যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান, সাধারণ সম্পাদক কিসমত সরকার, ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী  হাজী এম এ কালাম মাদবর। আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো.হুমায়ুন কবির, আশুলিয়া থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102