মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের ‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক দলের বিরুদ্ধে একটি মহলের অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

জামায়াত ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২২k Time View  
  •                                      
                                   
                               

গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা পালন করতে পারেনি জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হয়। সাম্প্রতিক সময়ে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনে যে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, বিএনপি সেই সুযোগ কাজে লাগাতে চায়।

তিনি আরও বলেন, “১৫–১৬ বছর দেশে এক ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় ছিল। নিজেদের লোক বসানোর নামে তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে।”

বিএনপির মহাসচিবের প্রশ্ন— “এত মুসলমানের দেশ, অসংখ্য মাদ্রাসা-মসজিদ, ইমাম-উলামা ও বিদ্বান আলেম থাকা সত্ত্বেও দেশে এত অন্যায়, পাপ, চুরি আর দুর্নীতি কেন? একটি মসজিদ নির্মাণে মানুষের আগ্রহ দেখা যায়, কিন্তু একজন ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?”

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা নেয়নি তারা। এতদিন পিআর-নির্ভর রাজনীতি করে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক লাভ নেওয়া ইসলাম সমর্থন করে না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102