মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান ৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর শেখ হাসিনার সমর্থকরা ‘সরকারবিরোধী সহিংস তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার কয়েক দফা কমার পর এবার বাড়ল স্বর্ণের দাম ন্যাশনালিস্ট সাইবার ফোরামের ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ

জামায়াত ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৩৭k Time View  
  •                                      
                                   
                               

গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা পালন করতে পারেনি জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হয়। সাম্প্রতিক সময়ে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনে যে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, বিএনপি সেই সুযোগ কাজে লাগাতে চায়।

তিনি আরও বলেন, “১৫–১৬ বছর দেশে এক ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় ছিল। নিজেদের লোক বসানোর নামে তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে।”

বিএনপির মহাসচিবের প্রশ্ন— “এত মুসলমানের দেশ, অসংখ্য মাদ্রাসা-মসজিদ, ইমাম-উলামা ও বিদ্বান আলেম থাকা সত্ত্বেও দেশে এত অন্যায়, পাপ, চুরি আর দুর্নীতি কেন? একটি মসজিদ নির্মাণে মানুষের আগ্রহ দেখা যায়, কিন্তু একজন ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?”

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা নেয়নি তারা। এতদিন পিআর-নির্ভর রাজনীতি করে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক লাভ নেওয়া ইসলাম সমর্থন করে না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102