সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৩ জনের

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৫k Time View  
  •                                      
                                   
                               

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ হিসাব অনুযায়ী শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দু’জনই বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে সারাদেশে নতুন করে ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রামে ৯৭ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকার উত্তর সিটিতে ২১১ জন, দক্ষিণ সিটিতে ৭৮ জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) ২৯ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ৬২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে করে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩৩১ জনে।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৯ হাজার ৪৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের, এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102