মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮k Time View  
  •                                      
                                   
                               
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক ও অন্যান্য আর্থিক বিষয় নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ চলছিল, যার জেরে এই সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটারদের আন্দোলনের প্রেক্ষাপটে বিসিবি আগেই কঠোর অবস্থান নিয়েছিল এবং শর্ত দিয়েছিল—নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছে বোর্ড।

ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় এবং ম্যাচ বয়কট অব্যাহত রাখায় চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়ার কথা রয়েছে বিসিবির পক্ষ থেকে। বোর্ড সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিপিএল পুনরায় শুরু করার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, আজ থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে শুরু হওয়ার আগেই পুরো আয়োজন বড় ধরনের অনিশ্চয়তায় পড়ে। দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি, পরে বিকেলের নির্ধারিত ম্যাচও অনুষ্ঠিত হয়নি। একের পর এক ম্যাচ স্থগিত হওয়ায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সন্ধ্যার পর বিসিবি কঠোর সিদ্ধান্ত নিয়ে বিপিএল স্থগিতের ঘোষণা দেয়।

আজ সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। একই দিনে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও হওয়ার কথা ছিল। তবে ক্রিকেটারদের অংশগ্রহণ না থাকায় দুটি ম্যাচই শেষ পর্যন্ত বাতিল করা হয়। এই পরিস্থিতিতে বিপিএলের ভবিষ্যৎ, ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবার আর্থিক ক্ষতি এবং ক্রিকেটারদের দাবির সমাধান—সব মিলিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে এক গভীর অনিশ্চয়তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102