বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি
আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি

সাভারের আশুলিয়ায় একটি মামলার জেরে স্থানীয় এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী নেতা বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।অভিযোগে সম্প্রতি ওই ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছেন।ভুক্তভোগী ব্যবসায়ী জানান, আশুলিয়ার জামগড়া এলাকার মক্কা ফার্নিচার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। পূর্ব শত্রুতার জের ধরে রনি ভূঁইয়ার বাবা ববুল ভুইয়ার সম্পৃক্ততায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এরপর বেশ কয়েকজনের বিরুদ্ধে ২২-০২-২০২৬ ইং মামলা দায়ের করেন ভুক্তভোগী আনারুল ইসলাম। মামলা দায়েরের পড়ে ত্রিশ লক্ষ টাকার চাঁদার দাবিও করেন অভিযুক্তরা মামলা। কিন্তু ওই ব্যবসায়ী আইনের দারস্থ হলে এরপর থেকেই বিভিন্ন সময়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে করে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পূনরায় ০৪-০৩-২৬ ইং তারিখে ২য় দফায় কারখানাটি পুরাটাই জ্বালিয়ে দেয়া হয়। এরপর তিনি “মামলা করার পর থেকেই ফোনে এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, আমার পরিবারের সদস্যদের জীবনও এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।” আমার আরও একটি প্রতিষ্ঠান একতা সমবায় সমিতির সভাপতি হিসেবে আমি আছি সেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার সদস্যরা সবাই একসাথে চাপ দিয়ে সমস্ত শেয়ার ফেরত চাচ্ছেন। সমিতির অর্থগুলো ঋণ সহ বিভিন্নভাবে বিনিয়োগ করা আছে এলাকায়।

এ বিষয়ে তিনি আশুলিয়া থানার তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করলে নিজের নিরাপত্তার জন্য বাইরে চলে গিয়ে সাবধানে থাকতে বলেন।ভুক্তভোগী আনারুল ইসলাম দীর্ঘ দুই মাস পালিয়ে আত্মগোপনে থাকছে।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সম্ভব হয়নি।এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102