বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২k Time View  
  •                                      
                                   
                               
‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার
‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা ও নেশাজাতীয় তরল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।‎পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও সাত বোতল নেশাজাতীয় পদার্থ (ইসকাফ) উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক রতন মিয়ার স্ত্রী মোছা. আকলিমা আক্তার (২৮) কে গ্রেপ্তার করা হয়।‎ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।‎ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102