শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: নিঃসন্তান দম্পতির কোলে তুলে দেওয়া হলো নবজাতক কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার অপ-সাংবাদিকতার রোষানলে বরিশাল কর কমিশনার অফিসের কম্পিউটার অপারেটর সানজিদা শারমিন, টাকা না দেওয়ায় মিথ্যা সংবাদে হয়রানির অভিযোগ নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি শেয়ারবাজারে লুটপাটের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সাভারে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিষ্টি পট্টি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবজু, সাবেক পৌর মেয়র এস এম মাহবুবুর রহমান, কামরুজ্জামান, আশরাফ আলী মৃধা টুটুল, জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাওলানা কারিমুল্লাহ, সাবেক সহকারী অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102