রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ

জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকা বানী অনলাইন
                                             
  •   Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের জাতীয় এসএমই পণ্যমেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলায় উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাচ্ছেন।

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102