মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০k Time View  
  •                                      
                                   
                               
অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী
অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল।

রিজভী বলেন, ‘ফের রক্তের নেশায় মত্ত হয়েছেন শেখ হাসিনা। লুটপাটের টাকায় কিশোর গ্যাংকে দিয়ে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ সমাবেশের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারতের সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ খুন, গুম, হত্যা ও দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী
শেখ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার: শামা ওবায়েদ
মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে রিজভী বলেন, মুক্তিযুদ্ধ কি ছিল পিন্ডির কাছে বের হয়ে এসে দিল্লির দাসত্ব করা? মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তার পরিবার পাকিস্তানের ভাতা খেয়েছেন। মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই। পাকিস্তানের ক্ষমতার জন্য একের পর এক বৈঠক করেছিলেন শেখ মুজিব।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাবার তৈরি করার বাকশাল পুনর্জীবিত করেছিল শেখ হাসিনা। পিতার পথ অনুসরণ করেই শেখ হাসিনা গুম খুন শুরু করেছিলেন। ছাত্রজনতার ধাওয়া করে পালালে শেখ হাসিনার জন্য দেশে একটি মিছিলও করেনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য ইশরাক হোসেন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102