বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ ‘দ্বিতীয়বার আরও ভালো সিইও হবো’, এনভিডিয়ায় ফিরেই আবেগাপ্লুত জেনসেন হাসিনার এয়ারক্রাফট চাওয়ার দাবি ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন ১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে সাভারের আশুলিয়ায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করেছে অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল। প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটিতে।

প্রতিষ্ঠানটির প্রচারপত্রে জানানো হয়েছে, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান, নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ, নিয়মিত মূল্যায়ন এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ যত্নের ব্যবস্থা।

প্রতিষ্ঠানটির দুটি ক্যাম্পাস রয়েছে। প্রধান ক্যাম্পাস আশুলিয়ার নরসিংহপুরে (মানিকগঞ্জপাড়া করবস্থান সংলগ্ন) এবং দ্বিতীয় ক্যাম্পাস চিত্রশাইলে, কাঠালতলা বাজার থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে অবস্থিত।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অভিভাবকদের যোগাযোগের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

ভর্তি সংক্রান্ত যোগাযোগ: ০১৯২১-৫২১৩৬৭
ঠিকানা: নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102