বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ ‘দ্বিতীয়বার আরও ভালো সিইও হবো’, এনভিডিয়ায় ফিরেই আবেগাপ্লুত জেনসেন হাসিনার এয়ারক্রাফট চাওয়ার দাবি ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার
বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার

গাজা যুদ্ধ ও ফিলিস্তিনিদের প্রতি নীতির কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার।

স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েলের সামনে এখন দুটি পথ খোলা। দেশটি চাইলে ৭ অক্টোবরের ঘটনার পর আরও নিরাপদ হয়ে উঠতে পারে এবং বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারে। অথবা বর্তমান নীতি অব্যাহত রাখলে ধীরে ধীরে বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে।’

কুশনারের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন গাজা পুনর্গঠন নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতপার্থক্য বাড়ছে। গাজায় যুদ্ধ-পরবর্তী প্রশাসন ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’ কাজ করছে। কুশনার এই উদ্যোগের অন্যতম পরিকল্পনাকারী।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনারা গাজা থেকে ধাপে ধাপে সরে যাওয়ার বিনিময়ে হামাস পর্যায়ক্রমে অস্ত্র জমা দেবে। কিন্তু নেতানিয়াহু এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে।

নেতানিয়াহুর এই অবস্থানের কারণে গাজায় হামাসের বিকল্প হিসেবে দায়িত্ব নেওয়ার কথা থাকা প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজ আটকে আছে। ফলে গাজার প্রায় অর্ধেক এলাকায় এখনো হামাসের নিয়ন্ত্রণ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাম অভিযোগ করেছেন, ইসরায়েলের অনড় অবস্থানের কারণে হামাস অস্ত্র জমা দিতে কতটা প্রস্তুত, তা যাচাই করার সুযোগও পাচ্ছে না বোর্ড। দ্রুত অগ্রগতি না হলে গাজা পুনর্গঠনের দায়িত্ব জাতিসংঘের কাছে ফিরিয়ে দিতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহেও সংকটে রয়েছে বোর্ড অব পিস। ১৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুত অর্থের ২ শতাংশেরও কম এখন পর্যন্ত পাওয়া গেছে। এ পরিস্থিতিতে বোর্ডের বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন। গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা, ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া নিয়ে তাদের আলোচনা হয়।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102