বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী আ.লীগ আমলের গুম-খুনের ঘটনায় দেশজুড়ে গণশুনানি হবে: চিফ প্রসিকিউটর জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০k Time View  
  •                                      
                                   
                               
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার ১৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও বাণিজ্যিক ভারসাম্যহীনতার অভিযোগ তদন্তের পর নতুন শুল্কের প্রস্তাব প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

মঙ্গলবার এ বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তদন্তের ফল স্থানীয় সময় মঙ্গলবার বিকেলেই প্রকাশ করা হতে পারে। নতুন শুল্ক আগেই আরোপ করা মার্কিন আমদানি শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

যেসব দেশের ওপর শুল্কের প্রভাব পড়তে পারে

তদন্তের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
রমজান সামনে রেখে খেজুর কমলা-আপেলে শুল্কছাড়
এর আগে ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। নতুন তদন্তের মাধ্যমে সেই শুল্কের বিকল্প ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে গত মার্চে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর।

পাশাপাশি ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন কার্যকরের দুর্বলতা নিয়েও পৃথক তদন্ত চলছে। এসব তদন্তের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়ার আশঙ্কা

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স-ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেন।

নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি খাতেও এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তবে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার বা কার্যকরের নির্দিষ্ট সময় এখনো প্রকাশিত হয়নি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102