বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ

ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস

ঢাকা বানী ডিজিটাল
                                             
  •   Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪k Time View  
  •                                      
                                   
                               
ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস
ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। রাশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন তথ্য ফাঁস হওয়ার পর এ সংখ্যা সামনে এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত নিবন্ধিত মৃত্যুসনদের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর রাতে দুটি হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের তথ্যভান্ডারে প্রবেশ করে এসব তথ্য সংগ্রহ করে। গোষ্ঠী দুটি হলো বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো। পরে একাধিক স্বাধীন সংবাদমাধ্যম ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে সেনা নিহতের এই সংখ্যা প্রকাশ করে।

তবে ৪ লাখ ৯০ হাজারের হিসাবের মধ্যে নিখোঁজ সেনা এবং যাদের মৃত্যুর তথ্য এখনো সরকারি নথিতে নিবন্ধিত হয়নি, তারা অন্তর্ভুক্ত নন। ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে রুশ সংবাদমাধ্যম মেদুজা নিখোঁজ সেনাদের হিসাবসহ যুদ্ধে রাশিয়ার অপূরণীয় ক্ষতির সংখ্যা অন্তত ৭ লাখ ২০ হাজার বলে অনুমান করেছে। অন্যদিকে, ইনডিপেনডেন্ট সংবাদমাধ্যম ইনসাইডার নিহত ৩ লাখ ৭০ হাজারের বেশি সেনার নাম শনাক্ত করেছে।

ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস
যুদ্ধ শেষ হলেও রাশিয়ার জ্বালানি আর কিনবে না ইইউ
সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, নিহতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ধরলে প্রতিদিন গড়ে ২৮০ থেকে ৩০০ রুশ সেনা মারা গেছেন। অর্থাৎ, প্রতি পাঁচ মিনিটে একজন করে সেনার মৃত্যু হয়েছে। নিহতদের প্রায় ৯২ শতাংশের মৃত্যু হয়েছে বিস্ফোরণ ও গোলার আঘাতে। আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়েছেন ১ দশমিক ৩ শতাংশ।

আত্মহত্যা, মাদক ও মদ্যপানেও মৃত্যু

যুদ্ধের ময়দানে নিহত হওয়ার বাইরেও রুশ সেনাদের মৃত্যুর বিভিন্ন কারণ উঠে এসেছে ফাঁস হওয়া তথ্যে। এতে দেখা গেছে, মদ্যপান, মাদক গ্রহণ ও আত্মহত্যার কারণে প্রায় আড়াই হাজার সেনার মৃত্যু হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। এ ছাড়া ইউক্রেনে বা এর কাছাকাছি এলাকায় আরও ৮৮৫ সেনার মৃত্যু আগ্নেয়াস্ত্রের আঘাতে হয়েছে বলে নথিভুক্ত করা হয়েছে। তবে এসব মৃত্যুর উদ্দেশ্য বা কারণ নির্দিষ্ট করা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, এর কিছু ঘটনা আত্মহত্যা হয়ে থাকতে পারে।

সেনাদের মধ্যে মানসিক চাপ, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ এবং প্রাণঘাতী যুদ্ধক্ষেত্রে পাঠানোর ভয় এ ধরনের মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে বলে সামরিক বিশ্লেষকেরা মনে করেন।

মস্কোর চেয়ে দূরবর্তী অঞ্চলে বেশি প্রাণহানি

রাশিয়ার জনসংখ্যার অনুপাতে সেনা নিহতের হার সবচেয়ে বেশি দেশটির দূরপ্রাচ্য ও সাইবেরিয়া অঞ্চলে। ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রতি এক লাখ বাসিন্দার বিপরীতে প্রায় এক হাজার সেনা নিহত হয়েছেন। জাবাইকালস্ক অঞ্চলে এ হার প্রায় ৮০০, চুকোটকায় ৭৬০ এবং তুভায় ৬৫০।

অন্যদিকে, রাশিয়ার রাজধানী মস্কোতে প্রতি এক লাখ বাসিন্দার বিপরীতে নিহতের সংখ্যা ৬৩। যুদ্ধের দৃশ্যমান প্রভাব রাজধানীতে কম রাখতে রুশ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার সরকার ইউক্রেন যুদ্ধে নিজেদের সেনা নিহতের কোনো নির্দিষ্ট হিসাব প্রকাশ করে না। স্বাধীনভাবে হতাহতের সংখ্যা নিরূপণের কাজেও দেশটিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মোট সামরিক ক্ষয়ক্ষতি ১৬ লাখ ৩৯ হাজার ৬৪১ জন। তবে এই সংখ্যার মধ্যে নিহত ও আহত—দুই ধরনের সেনাই রয়েছেন। এ হিসাব স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

অন্যদিকে, গত অক্টোবরের শেষে প্রকাশিত সাময়িকী দ্য ইকোনমিস্টের এক গবেষণায় ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার থেকে ৭ লাখ ৭০ হাজারের মধ্যে বলে অনুমান করা হয়েছে। আহতসহ মোট সামরিক ক্ষয়ক্ষতির সংখ্যা ১৪ লাখ থেকে ২১ লাখ হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

সূত্র: ইউরোনিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102