রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে কলেজছাত্রীর ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ৪০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪ জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আশুলিয়ায় কৃষক দলের উঠান বৈঠক ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৯২k Time View  
  •                                      
                                   
                               

আশুলিয়ায় উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছেন কৃষক দলের নেতৃবৃন্দ।শুক্রবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট শিকদারবাগ এলাকায় ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগেে এই উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করে ঢাকা-১৯ আসনটি উপহার দেওয়া সহ তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দলটিকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন নেতাকর্মীরা।

সার্জেন্ট (অবঃ) মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবুল হোসাইন মুন্সী।

কৃষকদল নেতা ওসমানী গণী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন মিয়া, ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমান দেওয়ান ও ইউনিয়ন কৃষকদল নেতা মো: আনোয়ার হোসেন।এসময় উপস্থিত ছিলেন কৃষকদল নেতা মো: জাহিদুল ইসলাম, মো: নুরুল ইসলাম ও মো: ইমরান হোসাইন সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102