বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৩k Time View  
  •                                      
                                   
                               

আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৪ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102