রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ার থানার ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও সেতারা গ্রুপের শ্রমিক মোঃ ইয়াসিন মিয়া সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে ইয়ারপুর এলাকার রাজনৈতিক ও সামাজিক মহলে,শ্রমিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আজ আশুলিয়ার সরকার মার্কেটে এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন স্হানীয় মসজিদের ইমাম।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, আয়োজনে ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হালিম মন্ডল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হোসাইন, আশুলিয়া থানা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসাঃ জোসনা ইসলাম।

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান লিটন,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবর, আশুলিয়া থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা ভুইঁয়া, ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ বাবুল সরকার, আশুলিয়া থানার সাবেক সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোল্লা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

দলীয় নেতাকর্মীরা মরহুম ইয়াসিন মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে সকলের মাঝে তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102