বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

ঝিনাইদহে মাদ্রাসার নামে ভয়ংকর ‘চাঁদাবাজি’ সিন্ডিকেট ফাঁস!

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৪k Time View  
  •                                      
                                   
                               

ঝিনাইদহ শহরের পুরাতন পাসপোর্ট অফিসের পাশে অবস্থিত একটি মাদ্রাসাকে কেন্দ্র করে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর জালিয়াতির খবর। দ্বীনি শিক্ষার আড়ালে সাধারণ মানুষের আবেগ আর দান-সদকা নিয়ে চলছে এক রমরমা বাণিজ্য!

গ্রামের সহজ-সরল মানুষ যখন মাদ্রাসার উন্নয়নে পকেট থেকে টাকা বের করে দিচ্ছেন, তখন পর্দার আড়ালে ঘটছে অন্য কিছু:নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে গ্রামে গ্রামে টাকা তোলা ব্যক্তিটি আসলে কোনো শিক্ষকই নন! তিনি মাদ্রাসার সাথে মাসিক ৪,০০০ টাকার চুক্তিতে নামার অনুমতি নিয়েছেন। অর্থাৎ, মাসে মাত্র ৪ হাজার টাকা মাদ্রাসা ফান্ডে জমা দিয়ে বাকি লাখ লাখ টাকা তিনি নিজের পকেটে ভরছেন, এই পুরো নাটকের মাস্টারমাইন্ড মাদ্রাসা পরিচালক এবং ওই সংগ্রাহক একে অপরের নিকট আত্মীয়! রক্ত সম্পর্কের দোহাই দিয়ে তারা গড়ে তুলেছেন এক দুর্ভেদ্য চুরির সিন্ডিকেট।

মাদ্রাসায় মাত্র ২২ জন শিক্ষার্থী থাকলেও তাদের ওপর চলছে চরম আর্থিক শোষণ। প্রত্যেক ছাত্রকে মাসে ২,০০০ টাকা নগদ এবং এক বস্তা চাল দিতে হয়! শিক্ষার্থীদের খরচ থেকে যেখানে মাদ্রাসার লাভ থাকার কথা, সেখানে মানুষের দুয়ারে দুয়ারে এই ভিক্ষাবৃত্তি কেবলই ব্যক্তিগত লোভ।ঝিনাইদহবাসী ও আশেপাশের গ্রামগঞ্জের মানুষের প্রতি বিশেষ অনুরোধ—ধর্মীয় কাজে দান করার আগে অবশ্যই যাচাই করুন। আপনার কষ্টার্জিত টাকা কোনো এতিম বা শিক্ষার্থীর পেটে যাচ্ছে, নাকি কোনো ভণ্ড প্রতারকের পকেটে বিলাসের উৎস হচ্ছে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102