মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১k Time View  
  •                                      
                                   
                               
নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪
নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভোরের দিকে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে একদল লোক এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখের ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখসহ কয়েকজনকে ধরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত আরও একজনকে সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102