সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ ফের বাড়ল স্বর্ণের দাম নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল ‎হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা ২০ লাখ টাকা বাহুবলে ওসির সঙ্গে কল অডিও ভাইরাল বিএনপি নেতা তুষার ডিবি হাতে আটক প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সোহেল রানা, চাইলেন ক্ষমা।

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পুলিশ । রবিবার গভীর রাতে (২২ ফেব্রয়ারি ২০২৬) শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম-এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে শৈলকুপা পৌরসভা মালিপাড়া গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেরাব হোসেন নাহিদ (১৯) নামের এক যুবক কে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামি শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মোঃ মুক্তার হোসেনের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায় যে, মেহেরাব হোসেন নাহিদের পুরা পরিবার মাদককারবারির সাথে জরিত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স সন্দেহভাজন মেহেরাব হোসেন নাহিদ কে নজরদারিতে রেখেছিলো । তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত নাহিদ কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে শৈলকুপা থানার ওসি মোঃ হুমায়ুন মোল্লা জানান।স্থানীয়দের মতে, নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদককারবারিদের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে, যা সামাজিক নিরাপত্তা এবং মাদকের বিরুদ্ধে তৎপরতার ইতিবাচক ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102