সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তিন মন্ত্রণালয়ের সচিবকে বদলি বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা অস্থায়ী জামিনে মুক্ত সাঁথিয়ায় বিএনপিকে বাইরে রেখে জামাতের এমপি কে নিয়ে নির্বাহী কর্মকর্তার অনুষ্ঠান পালনের অভিযোগ প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ ফের বাড়ল স্বর্ণের দাম নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা অস্থায়ী জামিনে মুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫k Time View  
  •                                      
                                   
                               
বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা অস্থায়ী জামিনে মুক্ত
বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা অস্থায়ী জামিনে মুক্ত

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালাগালের অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অস্থায়ী জামিন পেয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন দুপুর সোয়া ১টার দিকে তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।এর আগে বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ক্লিপটিতে একজনকে ওসির সঙ্গে ফোনে কথোপকথনে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ তদন্তে নামে এবং পরে তুষার চৌধুরীকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102