বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ

‎মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
‎মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ
‎মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ

‎হবিগঞ্জে মাধবপুরে পৃথক দুটি অভিযানে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান দুটি পরিচালনা করা হয়।‎বৃহস্পতিবার(২৬ফেব্রুয়ারি)দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।‎

‎বিজিবি জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি টহল দল মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

‎একই এলাকায় পরিচালিত অপর অভিযানে আরেকটি ট্রাক থেকে একই কৌশলে লুকানো আরও বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।‎অবৈধভাবে আমদানি করা এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102