শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪k Time View  
  •                                      
                                   
                               
আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী
আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

দেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী তাদের দলীয় ইফতার মাহফিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবার আমন্ত্রণ জানায়। সেদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102