বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

উপবৃত্তির প্রলোভন ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১৪k Time View  
  •                                      
                                   
                               
উপবৃত্তির প্রলোভন ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার
উপবৃত্তির প্রলোভন ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি উপবৃত্তি পাইয়ে দেয়ার প্রলোভন এবং আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পন্ডিতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মো. রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পন্ডিতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীটি গত চার মাস আগে পন্ডিতপুর আলিম মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজখবর নেয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং সরকারি উপবৃত্তি পাইয়ে দেয়ার আশ্বাস দেন।গত ১৮ ডিসেম্বর সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে জরুরি ভিত্তিতে তার পান্থাপাড়ার বাসায় গিয়ে উপবৃত্তির ফরমে স্বাক্ষর করার জন্য বলেন। অধ্যক্ষের কথায় সরল বিশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যান ওই ছাত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন এবং কৌশলে মোবাইল ফোনে তার ভিডিও ধারণ করেন।

পরবর্তীতে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত ৪ ফেব্রুয়ারি আবারও ওই ছাত্রীকে ধর্ষণ করেন অধ্যক্ষ রঞ্জু মিয়া। বারবার এমন নির্যাতনের শিকার হয়ে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি পরিবারকে জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযানে নামে। গত শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102