রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত যেভাবে হত্যা করা হয় পাবনার দাদি-নাতনিকে, লোমহর্ষক বর্ননা হবিগঞ্জে আলোচিত মুহিবুর হত্যা মামলার তিন বছর পর মূল আসামি ফজল গ্রেপ্তার পাবনায় দাদি-নাতনি হত্যা: ‍মূল আসামি গ্রেফতার ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’ উপবৃত্তির প্রলোভন ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার পাবনায় চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভী মার্কিন-ইসরাইলি হামলায় শহীদ হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

হবিগঞ্জে আলোচিত মুহিবুর হত্যা মামলার তিন বছর পর মূল আসামি ফজল গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৯k Time View  
  •                                      
                                   
                               

হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের আলোচিত মুহিবুর রহমান হত্যা মামলার মূল আসামি মো. ফজল মিয়া (২৭) কে তিন বছর পর রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।‎পরে আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।‎‎পিবিআই হবিগঞ্জ ইউনিট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিয়ালদাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে মুহিবুর রহমান (২৫)।

পরদিন দুপুরে গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আতর আলী সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।‎‎দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক পিযুষ কান্তি দেবনাথের নেতৃত্বে পিবিআই টিম গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফজল মিয়াকে গ্রেপ্তার করে।

‎জিজ্ঞাসাবাদে আসামি জানান, পারিবারিক ও সামাজিক অপমানের জেরে তিনি মুহিবুর রহমানকে হত্যা করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন গভীর রাতে তিনি টিউবওয়েলের রড দিয়ে মুহিবুরকে আঘাত করেন এবং লাশ স্থানীয় এক ডোবায় ফেলে দেন।‎পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন নবী বলেন, “আসামির গ্রেপ্তার ও স্বীকারোক্তির মাধ্যমে মামলার দীর্ঘদিনের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দি তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে।”‎অতিরিক্ত আইজিপি (পিবিআই) মোস্তফা কামালের নির্দেশনায় মামলাটি তদারকি করা হয় বলে জানিয়েছে পিবিআই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102