বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।বুধবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর গত বছরের ২৮ জানুয়ারি অন্তর্বর্তী সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এতে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও বলেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত জাতীয়করণের ঘোষণা কার্যকর করা জরুরি। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ইউনুসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102