বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম

সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার

সাভার থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার
সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার

সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ মারুফ হোসেন (৩৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে জোড়পুল এলাকার একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মারুফ হোসেনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মারুফ হোসেন গেন্ডারিয়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে সাভারে আত্মগোপন করে ছিল নাকি কোনো অপরাধ সংঘঠনের পরিকল্পনা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102