বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম

আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সাভার থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ​বুধবার (১৫ এপ্রিল) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর সার্বিক নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলাম-এর তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি জানায়, রাত ৮:৩০ মিনিটে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি টিম জামগড়া ফকিরবাড়ি এলাকায় অভিযান চালায়।

সেখান থেকে ১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোঃ আলতাব হোসেন (৪১), ঘাটাইল থানার মোঃ আলমগীর হোসেন (২৬) এবং পিরোজপুর মঠবাড়ীয়ার মোঃ আব্বাস (৩৮)। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। একই রাতে রাত ১১:১৫ মিনিটে অপর একটি অভিযানে ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহান শেখ (২৭) নামে একজনকে গ্রেফতার করেন এসআই মোঃ আঃ হাই। গ্রেফতারকৃত সোহান নওগাঁ জেলার বদলগাছী থানার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে। ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102