মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই

সাভার প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০k Time View  
  •                                      
                                   
                               
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই

ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে সাভারের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।​পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদে যান বিল্টু। সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে ফেরেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় তিনি বলেন, “বিল্টুর অকাল মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ সংগঠককে হারালো।​মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তার মৃত্যুতে সাভারের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102