বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ ২১/০৪/২০২৬ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ধামরাই থানা স্ট্যান্ড এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু (২৮), পিতা-মোঃ জাহাঙ্গীর মোল্লা, মাতা-মোসাঃ নুরজাহান, সাং-কলাবাড়িয়া পশ্চিমপাড়া, থানা-নড়াগাতি, জেলা-নড়াইলকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৪৫,০০০/- টাকা, এবং মাদক বিক্রির নগদ ২০,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ ২২/০৪/২০২৬ খ্রি. তারিখ ০০:১৫ ঘটিকা সাভার মডেল থানাধীন মইস্তাপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। সাদিকুল ইসলাম শ্রাবন(২০) পিতা-নাহিদুল ইসলাম মালু, ৩। নাহিদুল ইসলাম মালু (৪৫), পিতা-মৃত শহিদুল্লা, উভয় সাং-বাগনীবাড়ি, থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে ৭১ (একাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ২১,৩০০/-( টাকা সহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ১ টি অন্যান্য মামলা ও ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102