রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তায় বায়তুল মোকাররম সহ ঢাকা মহানগরীতে সকল ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪৮৫k Time View  
  •                                      
                                   
                               

 

স্টাফ রিপোর্টার:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহার সকল জামাত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তায় নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ জুন ২০২৫খ্রি.) সকাল ৭:০০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত ঈদুল আজহার বিভিন্ন জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী এনডিসি জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহায় সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর একটি ঈদ জামাতও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিরাপত্তা ব্যবস্থার বাইরে ছিলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102