মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান ৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর শেখ হাসিনার সমর্থকরা ‘সরকারবিরোধী সহিংস তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার কয়েক দফা কমার পর এবার বাড়ল স্বর্ণের দাম ন্যাশনালিস্ট সাইবার ফোরামের ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ

তিন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৪৪k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

রাজধানীর পশ্চিম নাখাল পাড়াসহ আশেপাশের এলাকার তিন পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আজিজুর ইসলাম (৩৫), ২। মোঃ রাজু (২৮) ও ৩। মোঃ রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি ও ছিনতাইকারী তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকার রেল লাইনের পশ্চিম প্বার্শে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নীচে রাস্তার ওপর দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তেজগাঁও থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় আজিজুর, রাজু ও রফিকুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি রামদা, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পশ্চিম নাখালপাড়াসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী। তেজগাঁও থানায় আজিজুরের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, রাজুর বিরুদ্ধে পাঁচটি ও রফিকুলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102