বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী আ.লীগ আমলের গুম-খুনের ঘটনায় দেশজুড়ে গণশুনানি হবে: চিফ প্রসিকিউটর জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু

মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রমনা মডেল থানা পুলিশ

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৩০k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপিলিটন পুলিশের রমনা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো: ইয়াসিন আহম্মেদ সান (২৫)।

আজ বুধবার (১৬ এপ্রিল ২০২৫খ্রি.) রাত আনুমানিক ২:১৫ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৫ খ্রি. তারিখ রাতে মগবাজার ফ্লাইওভার এর ওপর বাংলামোটরের দিকে যাওয়ার অংশে দুইজন দুষ্কৃতকারী কর্তৃক ল্যাম্প পোস্টের তার কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

থানা সূত্রে আরো জানা যায়, ঘটনাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার চুরির সাথে জড়িত ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন একজন পেশাদান চোর । সে মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরিসহ একাধিক তার চুরির ঘটনা সংঘটিত করেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানা ও তেজগাওঁ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত তার চুরির ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102