শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার সীতাকুণ্ডে, লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু জাতীয় সংসদে আরও ১০ বিল পাস সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি!

১০০ কেজি গাঁজা ও কাভার্ড পিকআপ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৫৪k Time View  
  •                                      
                                   
                               

 

ঢাকা বানী ডেস্ক রিপোর্ট:

রাজধানীর পল্লবী এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও পিকআপ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ সোহাগ সর্দার (২৮) ও ২। মোঃ তহিদ (২৬)।

শনিবার (৩ মে ২০২৫ খ্রি.) রাত ০৯:৪৫ ঘটিকায় পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি পিকআপ সহ গাঁজা বিক্রয়ের জন্য পল্লবী থানাধীন কালসী মোড় এলাকার রাইজিং কাবাব এন্ড রেস্টুরেন্ট সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহাগ সর্দার ও তাহিদকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102