বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

আশুলিয়ার শিল্পাঞ্চলে ঈদের ছুটি শেষে গ্রাম থেকে ফিরছে মানুষ।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৯০k Time View  
  •                                      
                                   
                               

 

আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি:

ঈদুল আজহার ছুটি শেষে আশুলিয়ার শিল্পাঞ্চলে আবারও কর্মজীবী মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে। কয়েক দিনের বিরতির পর গ্রাম থেকে ফিরতে শুরু করেছেন পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শ্রমিক।

শুক্রবার সকাল থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ স্পষ্টভাবে দেখা গেছে। ভোর থেকেই দূরপাল্লার বাস, লেগুনা, পিকআপ ও মোটরসাইকেলে করে ফিরছেন শ্রমজীবীরা। অনেকে পরিবার নিয়ে এসেছেন, আবার কেউ এসেছেন একাই, ব্যাগে ঈদের আনন্দের স্মৃতি আর হাতে কর্মজীবনের নতুন সূচনা।

আশুলিয়ার বাইপাইল এলাকায় দেখা যায়, পোশাক শ্রমিকরা গার্মেন্টসের সামনে ভিড় করছেন ছুটি শেষ হওয়ার পর নতুন কাজে যোগ দেওয়ার জন্য। ফিরতি যাত্রায় আসা শ্রমিক হাসান মিয়া বলেন, “ঈদের ছুটি শেষে আবার কাজে ফিরলাম। গ্রামের মা-বাবার মুখে হাসি ছিল, আর এখন শহরে ফিরে আবার কাজ শুরু করব।”

স্থানীয় গণপরিবহন চালক মাসুূদ জানান, “গত দুই দিন ধরেই যাত্রী চাপ বাড়ছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পযন্ত চাপ বেড়েই চলেছে আজ কালকের ভিতর পর্যন্ত শ্রমিকরা চলে আসবে। ঈদের কয়েকদিন
পর এমন ভিড় সাধারণত দেখা যায়।”

পোশাক শিল্পের কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে, আবার কিছু কারখানা আগামী এক-দুদিনের মধ্যেই পুরোদমে চালু হবে বলে জানা গেছে।

শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র এক কর্মকর্তা জানান, “আমরা আশা করছি ৯০ শতাংশের বেশি শ্রমিক ছুটি শেষে যথাসময়ে কাজে ফিরবেন। ঈদের পরে অর্ডার পূরণের কাজ দ্রুত শুরু করতে হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, ঈদের পর শ্রমিকদের দ্রুত ও নিরাপদে শহরে ফেরা এবং কাজের পরিবেশ নিশ্চিত করা শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102