সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনালিস্ট সাইবার ফোরামের ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮% বেতন বৃদ্ধি! তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আওয়ামী সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের এআই আতঙ্কে ক্যামব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’

বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫k Time View  
  •                                      
                                   
                               

 

বিশেষ প্রতিনিধি: 

টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদ-এর জানাজা সম্পন্ন হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর রাত ০৮:০০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জানাজা অনুষ্ঠানের আগে শহিদ শামীম আহমেদ-এর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। প্রয়াত ফায়ারফাইটারের বড় ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা শামীম-এর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা ও দোয়ার আবেদন জানান।

বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

জানাজা শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ শামীম আহমেদ’র লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটির উদ্দেশে যাত্রা শুরু করে। শিশুকালে বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবে প্রয়াত ফায়ার ফাইটার শামীম আহমেদ’র মরদেহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102