বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৪k Time View  
  •                                      
                                   
                               

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে হালকা কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটেও আরেকটি ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩।

এরও আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অপেক্ষাকৃত শক্তিশালী, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওই কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।

শুক্রবারের মাঝারি মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কম্পনের সময় ভবন থেকে ইট-পাথর খসে পড়া এবং আতঙ্কে দৌঁড়াদৌঁড়ি বা লাফ দেওয়ার কারণে সারাদেশে চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102