বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ ‘দ্বিতীয়বার আরও ভালো সিইও হবো’, এনভিডিয়ায় ফিরেই আবেগাপ্লুত জেনসেন হাসিনার এয়ারক্রাফট চাওয়ার দাবি ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন ১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা

দেশে ফিরতে এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২১k Time View  
  •                                      
                                   
                               

নিজস্ব প্রতিবেদক:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানদেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত কোনো ‘ট্রাভেল পাসে’র আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে তিনি বলেন, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমান চাইলে যে কোনো সময় ট্রাভেল পাস ইস্যু করা হবে, তবে তারেক রহমানের পক্ষ থেকে এ ধরনের কোনো আবেদন সরকারের কাছে এখনো আসেনি।

তারেক রহমানের পাসপোর্ট–সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি মন্তব্য না করে বলেন, ‘উনার পাসপোর্ট আছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। এ বিষয়ে মন্তব্য করাও আমার জন্য উপযুক্ত নয়।’ তিনি আরও জানান, তারেক রহমান দেশে ফিরবেন কি না বা কখন ফিরবেন—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের অবস্থান সম্পর্কেও স্পষ্ট বক্তব্য দেন তৌহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ চিকিৎসক ও দলের ওপর নির্ভরশীল। চিকিৎসকেরা যদি মনে করেন যে তার বিদেশে চিকিৎসা জরুরি, এবং দল যদি সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়, তবে সরকার প্রয়োজনীয় সকল সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া সক্রিয় করার মতো প্রস্তুতি রয়েছে, তবে উদ্যোগটি নিতে হবে চিকিৎসা টিম এবং পরিবারের পক্ষ থেকে। তিনি আরও বলেন, সরকার কোনো বাধা সৃষ্টি করতে চায় না; বরং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার মানসিকতা নিয়েই বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102