শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার সীতাকুণ্ডে, লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু জাতীয় সংসদে আরও ১০ বিল পাস সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি! সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা

হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪k Time View  
  •                                      
                                   
                               

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তের বিষয়ে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে তৎপর রয়েছে।

ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102