মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান ৯ মাসে বিদেশে চাকরি পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর শেখ হাসিনার সমর্থকরা ‘সরকারবিরোধী সহিংস তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার কয়েক দফা কমার পর এবার বাড়ল স্বর্ণের দাম ন্যাশনালিস্ট সাইবার ফোরামের ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ

হবিগঞ্জ বিজিবি অভিযানে ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৫১k Time View  
  •                                      
                                   
                               

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় আঠারো লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে।‎বিজিবি সূত্র জানায়, গত (৩জানুয়ারি) সীমান্ত থেকে আনুমানিক তিন কিলোমিটার ভেতরে চুনারুঘাট-সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়া টহলদলটি রাত আনুমানিক তিনটার দিকে একটি বালুভর্তি ট্রাক লক্ষ্য করে।

ট্রাকটি থামানোর সংকেত দিলে তল্লাশী চালিয়ে বালি ভর্তি ট্রাকের মধ্যে বিশেষভাবে লুকানো ভারতীয় জিরা জব্দ করা সম্ভব হয়।‎জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য আঠারো লাখ টাকা। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।‎এছাড়া, চোরাচালানে জড়িত চক্র শনাক্ত ও গ্রেফতারের জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে সহযোগিতা করার আহবান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102