রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাল থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: রাষ্ট্রপতি জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ ঝিনাইদহে পাম্পে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে কথা-কাটাকাটির জেরে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত! মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার তেলের ২ জাহাজ আসছে পরশু: জ্বালানি মন্ত্রী জ্বালানি তেল পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোরদার ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

‎মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৭k Time View  
  •                                      
                                   
                               

‎হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-০৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।‎গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের নিবারণ তন্ত্রবায় (৩৫) এবং সাজু গোয়ালা (২২)। র‌্যাবের সূত্রে জানা যায়, অভিযান চলাকালে তারা পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।
‎র‌্যাব-৯-এর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার সুরমা চা বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া গাঁজা পাটের বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।র‌্যাব-৯ সিলেট গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102