বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম

শিক্ষা কি এখন কেনাবেচার পণ্য? গোবিন্দগঞ্জে প্রশ্নবিদ্ধ এক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭০k Time View  
  •                                      
                                   
                               

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের দামগছা এলাকায় শিক্ষা ব্যবস্থাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। কনফিডেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক মোতাকাব্বের হোসেনের বিরুদ্ধে উপজেলা থেকে বরাদ্দপ্রাপ্ত সরকারি সুযোগ–সুবিধা ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা বিস্তারের নামে যে বরাদ্দ ও সুযোগ দেওয়া হয়েছিল, তা প্রকৃত শিক্ষার মান উন্নয়নের পরিবর্তে পরিণত হয়েছে বাণিজ্যে। অভিযোগ রয়েছে—ভর্তি, বই ও বিভিন্ন কার্যক্রমের নামে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ।

একজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, “এ যেন দেখার কেউ নাই। সরকারি বইয়ের জন্য সবাই যদি ২০০ টাকা দেয়, তাহলে আমাকেও দিতে হবে—এমন চাপ দেওয়া হয়।” তার মতে, সরকারি পাঠ্যপুস্তক বিতরণে অর্থ নেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাহমুদুন্নবীকে অবহিত করা হলে তিনি বলেন, “টাকার বিনিময়ে পাঠ্যপুস্তক বিক্রি করার কোনো অধিকার কারও নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর প্রশ্ন, সরকার যেখানে শিক্ষা সহজলভ্য করতে চায়, সেখানে কীভাবে একটি প্রতিষ্ঠান সরকারি সুযোগকে পুঁজি করে শিক্ষাকে পণ্যে পরিণত করতে পারে? শিক্ষা কি এখন টাকা ছাড়া পাওয়া যায় না?আরও অভিযোগ রয়েছে, নির্ধারিত নিয়ম ও নীতিমালা উপেক্ষা করে স্কুল পরিচালনা করা হচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে ক্ষুণ্ন হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে সমাজে বৈষম্য আরও বাড়বে। শিক্ষা হয়ে উঠবে শুধু বিত্তবানদের অধিকার—যা সংবিধানের চেতনার পরিপন্থী।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, শিক্ষা কোনো ব্যবসা নয়—এটি একটি জাতির মেরুদণ্ড।প্রশ্ন রয়ে যায়, প্রশাসন কি এই অভিযোগের সুষ্ঠু তদন্ত করবে? নাকি সবকিছু আগের মতোই চলতে থাকবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102