বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮k Time View  
  •                                      
                                   
                               

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত একটি বার্তায় এ তথ্য জানানো হয়।এর আগে সকালে হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত অন্য একটি বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের প্রার্থী তালিকা ঘোষণার কথা ছিল। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী আসন সমঝোতা না হওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে বলে ১১ দলীয় জোট সূত্রে এ তথ্য জানা গেছে।

১১ দলীয় জোট সূত্র জানিয়েছে, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪৫টি আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াতে ইসলামী। আর ৫টি আসনে প্রার্থী উন্মুক্ত থাকবে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে ৬৫টি আসন চায়। একারণে দলটি সংবাদ সম্মেলনে যেতে রাজি হয়নি। আর মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসকে জামায়াতে ইসলামী ১৬টি আসন ছাড়তে রাজি হয়েছে। তবে দলটি কমপক্ষে ২৫টি আসন চায়। এ কারণে এ দলটিও সংবাদ সম্মেলনে যেতে রাজি হয়নি। এ দল দুটি সংবাদ সম্মেলনে যেতে রাজি না হওয়ায় আজকের তা স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102