বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন: উপদেষ্টা রিজওয়ানা

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬k Time View  
  •                                      
                                   
                               
আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন: উপদেষ্টা রিজওয়ানা

নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করবে সরকার।’

আসন্ন নির্বাচনের ব্যাপারে উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন দল ক্ষমতায় আসলে কি হবে, সেটা নিয়ে মন্তব্য করার সুযোগ নেই।’নির্বাচনী প্রচারে বিধি লঙ্ঘন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীরা সীমালঙ্ঘন করছে। দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। আইনশৃঙ্খলার অবনতি হলে ব্যবস্থা নেবে সরকার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102